,

তেজগাঁওয়ে যানজট এড়াতে মহাখালী র‍্যাম্প ব্যবহারের পরামর্শ

news-image

অনলাইন প্রতিবেদক : ঢাকা দক্ষিণ ও পূর্ব এলাকা থেকে তেজগাঁও লাভ রোড ক্রসিং থেকে বামে টার্ন নিয়ে তেজগাঁও-বিজয় সরণি লিংক রোডের এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প দিয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছে অধিকাংশ যানবাহন। এতে তেজগাঁও-বিজয় সরণি লিংক রোডে যানবাহনের চাপ বাড়ছে, তৈরি হচ্ছে যানজট। এ অবস্থায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে উত্তরার দিকে যাতায়াতে যানজট এড়াতে মহাখালী র‍্যাম্প ব্যবহারের পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।

এতে বলা হয়, ঢাকা দক্ষিণ ও পূর্ব এলাকা থেকে প্রায় সব যানবাহন তেজগাঁও/লাভ রোড ক্রসিং থেকে বামে টার্ন নিয়ে তেজগাঁও-বিজয় সরণি লিংক রোডের রেল ওভারপাস সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠে এয়ারপোর্ট, কুড়িল, বনানী এলাকায় যাচ্ছেন। ফলে তেজগাঁও-বিজয় সরণি লিংক রোডে যানবাহনের চাপ বাড়ছে।

তেজগাঁও-লাভ রোড হয়ে উত্তরাগামী সব যানবাহনের চালকদের জানানো হচ্ছে, এখন থেকে প্রাইভেটকার, মাইক্রোবাস, বাসসহ সব যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ের মহাখালী র‍্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে এয়ারপোর্ট-উত্তরার দিকে চলাচল করতে পারছে।

এতে আরও বলা হয়, এ অবস্থায় লাভ রোড ক্রসিং থেকে বামের রাস্তায় (তেজগাঁও-বিজয় সরণি লিংক রোড) যদি যানবাহনের চাপ বেশি থাকে, তবে মহাখালী বাস টার্মিনালের বিপরীতের র‍্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে উত্তরা/এয়ারপোর্ট যাতায়াতের জন্য পরামর্শ দেওয়া হলো।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড