শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানি অভিনেত্রীর ভিডিও ফাঁস

news-image

বিনোদন ডেস্ক : পাকিস্তানের একজন জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী, টেলিভিশন উপস্থাপিকা হলেন মাথিরা খান। তিনি বেশ কয়েকটি টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। মিউজিক ভিডিওতেও কাজ করেছেন। ভারতীয় পাঞ্জাবি চলচ্চিত্র ইয়ং মালাংয়ের আইটেম গানের জন্যও তিনি বেশ পরিচিত।

সোশ্যাল মিডিয়াতে মাথিরা খানের অনেক ফ্যান ফলোয়ার রয়েছে। অভিনেত্রীকে ইনস্টাগ্রামে ২.৬ মিলিয়ন মানুষ অনুসরণ করেন। গত বছরের নভেম্বরে ৩২ বছর বয়সি এই হট অভিনেত্রীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

পাকিস্তানের একটি টক শোতে চাহাত ফতেহ আলি খানের সঙ্গে উপস্থিত ছিলেন মাথিরা। সেই অনুষ্ঠানের এক ফাঁকে চাহাত ফতেহ আলি খান অভিনেত্রীর সঙ্গে কোলাকুলির সময়ে মাথিরার শরীরে বাজেভাবে স্পর্শ করেন।

সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন চাহাত ফতেহ আলি। এতে ক্ষুব্ধ হন মাথিরা। ভিডিও পোস্ট করা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি একজন সাহসী ব্যক্তিত্ব, কিন্তু এর অর্থ এই নয় যে, আপনি আমাকে জড়িয়ে ধরে পিঠে বাজেভাবে হাত রাখবেন।

ভিডিও দেখে অস্বস্তি প্রকাশ করে অভিনেত্রী বলেছেন, একজন নারী হিসেবে নিজের এমন ভিডিও দেখা অস্বস্তিকর। আমি মানুষের সঙ্গে আলিঙ্গন করি না, তিনি আমার অনুমতি ছাড়া এমন পোস্ট করে আমার সম্মান নষ্ট করেছেন? আমি বুঝতে পারছি না তিনি কেন এমনটি করলেন।

মাথিরা আরও বলেছেন, আমি খুব হতাশ। আমি একজন সাহসী ব্যক্তিত্ব, কিন্তু এর মানে এই নয় যে আপনি আমাকে আলিঙ্গন করবেন বা আমাকে দেখলে পিঠে হাত রাখবেন। আমি মনে করি না যে কোনো বিবেকবান ব্যক্তি এটি করবে।

মাথিরা বলেছেন, আমি তাকে সেই ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করার জন্য বলেছিলাম; কিন্তু তিনি সেটি সরাননি, ক্ষমাও চাননি। আমি খুব হতাশ হয়েছি। আপনি যখন কারো প্রতি বিনয়ী এবং শ্রদ্ধাশীল হন, তখন তারা সীমানা অতিক্রম করতে শুরু করে।

সেই ভিডিও নিয়ে সমালোচনা হওয়া প্রসঙ্গে মাথিরা বলেন, এটি সত্যিই দুঃখজনক যে লোকেরা আমার প্রতি কিভাবে প্রতিক্রিয়া দেখায়। তারা বলছে আমি অভদ্র। তিনি আমার চেয়ে বয়সে অনেক বড় হওয়ায় সম্মান করেছি। তিনি আমাকে এভাবে স্পর্শ করবেন আমি কখনও আশা করিনি।

 

এ জাতীয় আরও খবর

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন সেই ৮ শিক্ষার্থী

শেরওয়ানির জন্য আড়াই ঘণ্টা ফ্লাইট আটকে রাখলেন বিমান কর্মকর্তা!

ফ্রান্সে তীব্র দাবদাহে ৯০০০ মানুষের মৃত্যু

মুক্তির আগেই বাজিমাত

‘আমি ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু’—নতুন দাবি ট্রাম্পের

বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী

মিশরকে হারালেই আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ অস্ট্রেলিয়ার

আর্জেন্টিনাকে হারাতে যে পরিকল্পনায় খেলবে কেপ ভার্দে

ভোটাররাই ফার্স্ট প্রায়োরিটি: শিরিন শিলা

আমিরের তৃতীয় বিয়ের অতিথি দুই প্রাক্তন স্ত্রী, আরও যারা থাকছেন

নকআউটে কেপ ভার্দেকে আশা করেনি আর্জেন্টিনা

ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ