রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ বছর আগে চাকরিচ্যুত নির্বাচন কর্মকর্তাদের পুনর্বহালের আদেশ

news-image

১৮ বছর আগে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে চাকরিচ্যুত ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এ রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি এ সংক্রান্ত আপিল ও পুনর্বিবেচনা (রিভিউ) আবেদনের ওপর ২৫ ফেব্রুয়ারি রায়ের জন্য তারিখ ধার্য করেছিলেন আপিল বিভাগ। পৃথক আবেদনের শুনানি শেষে ওইদিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ রায়ের এই তারিখ ধার্য করেন।

২০০৫ সালের ৩ সেপ্টেম্বর সরকারি কর্মকমিশনের মাধ্যমে ৩২৭ জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। পরে এ নিয়োগ নিয়ে বির্তক হলে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ ৮৫ জনকে চাকরিচ্যুত করা হয়।

এর বিরুদ্ধে চাকরিচ্যুতরা মামলা করলে ২৩ মার্চ তা খারিজ করে রায় দেন প্রশাসনিক ট্রাইব্যুনাল। পরে তারা আপিল করলে ২০১০ সালের ১২ এপ্রিল প্রাশাসনিক আপিল ট্রাইব্যুনাল তাদের চাকরিতে পুনর্বহালের পক্ষে রায় দেন। পরে রাষ্ট্রপক্ষ এ রায়ের বিরুদ্ধে আপিল করলে আপিল ট্রাইব্যুনালের রায়ের কার্যকারিতা স্থগিত করে শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠান। সরকারপক্ষের করা আপিল মঞ্জুর করে ২০২২ সালের ১ সেপ্টেম্বর ৮৫ জনের চাকরি পুনর্বহালের রায় বাতিল করা হয়।

এর পর ২০২৩ সালে পৃথক ৫টি আবেদনে আপিল বিভাগে রায়ের পুর্নবিবেচনার আবেদন করেন চাকরিচ্যুতরা।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের