রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঠিকমতো কাজ না করলে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

news-image

নিজস্ব প্রতিবেদক : আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যদি ঠিকমতো তাদের কাজ না করে তাহলে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে জাতীয় শহিদ সেনা দিবস উপলক্ষে পিলখানায় শহিদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘সফলতা এবং ব্যর্থতা, আপনারা আমাদের তথ্য দিতে পারবেন। আমরা যেভাবে পরিকল্পনা সাজিয়েছি, এটার কোনো জায়গায় কোনো রকমের গাফিলতি আমার কর্মচারী বা আমার বাহিনীর ভেতরে থাকে, আমি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব। এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। এটা পুলিশ হোক, বিজিবি হোক, র্যাব হোক, আনসার হোক, ঠিকমতো তাদের কাজ যদি না করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব।’

প্রতিবার দিনটি পালিত হলেও এবারের দিনটিকে ‘ব্যাতিক্রম’ মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের ৫৭ জন অফিসার শাহাদাৎ বরণ করেছেন। সবমিলিয়ে ৭৪ জন শাহদাৎ বরণ করেছেন। তাদের আত্মার মাগফেরাতের জন্য এসেছি। এটা প্রতি বছরই আসা হয়। কিন্তু এবার একটু ডিফরেন্স হলো, আমরা শহিদ সেনা দিবসে এখানে এসেছি। শহিদদের পরিবাররাও আসছেন, তাদের আত্মার মাগফেরাতের জন্য।’

তিনি বলেন, ‘তাদের দুইটা মেইন দাবির মধ্যে একটা বিচারের দাবি আরেকটা শহিদ সেনা দিবস ঘোষণা করা। আমরা কিন্তু শহিদ সেনা দিবস ঘোষণা করেছি, আজকে শহিদ সেনা দিবস হিসেবেই কিন্তু পালন করা হচ্ছে। দাবি ছিল বিচার, ওইজন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি এবং ২৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে কমিশনের কাজ। তাদের তিন মাস সময় দেওয়া হয়েছে, তাদের রিপোর্টের বেসিসে যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিচারের আওতায় নিয়ে আসা হবে।’

বিডিআর বিদ্রোহের হত্যা মামলায় সাজা ভোগ শেষ হলেও বিস্ফোরক মামলায় অনেকে এখনও কারাগারে রয়েছেন, সেটি করে শেষ হবে- সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হত্যা মামলায় যাদের সাজা হয়েছিল, তারপরে বিস্ফোরক মামলার জন্য কিন্তু অনেকে তাদের সাজা ভোগ হওয়ার পরেও জেলে ছিল। তাদের কিন্তু অনেকেরই জামিন হয়ে গেছে। আরও যদি এরকম থাকে তাহলে কোর্ট বসলে এটা দেখবে, এটা আমাদের হাতে না। সম্মানীয় কোর্ট যদি তাদের জামিন দিয়ে দেয়, দিয়ে দেবে।’

গত ১৫ বছরে কেন ‘শহিদ সেনা দিবস’ ঘোষণা হয়নি, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গত ১৫ বছর কেন এটা ডিক্লেয়ার করে নাই এটাতো আমার পক্ষে বলা সম্ভব না।’

সঠিক বিচার নিয়ে স্বজনদের ‘অভিযোগ’ প্রসঙ্গে তিনি বলেন, ‘আর সঠিক বিচার যেন হয় এ জন্যই কিন্তু একটা তদন্ত কমিশন গঠন করা হয়েছে। তাদের রিকমন্ডেশনের উপর ভিত্তি করে আমরা পরবর্তী অ্যাকশন নেব।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গত ১৫ বছরের প্রশ্নগুলিতো আপনারা গত ১৫ বছর করতে পারতেন। গত ১৫ বছরের উত্তর তো আমি দিতে পারব না। এই এখন যে হারে প্রশ্ন করতে পারতেছেন, এই প্রশ্ন কি আপনারা গত ১৫ বছরে করতে পারছেন? এ ধরণের প্রশ্ন তো আপনারা করতে পারেন নাই।’

গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত কী অবস্থা জানতে চাইলে তিনি বলেন, ‘সকাল পর্যন্ত আপডেট ভাবছি আপনারা দেবেন। আমার মনে হয় আল্লায় দিলে ভালো।’

তিনি বলেন, ‘আপনারা কারেক্ট রিপোর্টটা দেবেন। আগে সংবাদ দিতে পারেন নাই, এখন সংবাদ দেন, কিন্তু সঠিক সংবাদটা দেন। আপনাদের কাছে অনুরোধ করব সত্যি সংবাদ দেন। সত্যি সংবাদ বেজ কইরা দেখেন আমরা অ্যাকশন নেই কি না। কারেক্ট সংবাদ পরিবেশন করেন আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের