বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের মঞ্চে মেহজাবীনের চোখে জল, মুছে দিলেন রাজীব

news-image

বিনোদন ডেস্ক : গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আক্‌দ সম্পন্ন হয় মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীবের। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার অদূরে একটি রিসোর্টে বিয়ের আয়োজন করেছেন তারা। সেখান থেকে একটি ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। তাতে দেখা যায়, রাজীবকে জড়িয়ে ধরে চোখের জল আর ধরে রাখতে পারেননি মেহজাবীন।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, মেহজাবীনের পরনে সাদা লেহেঙ্গা ও আদনানের পরনে খয়েরি শেরওয়ানি। বিয়ের মঞ্চে তাদের দুজনের উজ্জ্বল উপস্থিতি। এ সময় তাদের সামনে অতিথিরাও উপস্থিত। আশেপাশে সাদা ও গোলাপি ফুলে সেজে উঠেছে ওয়েডিং থিম।

এ সময় মঞ্চে দাঁড়িয়ে মেহজাবীন ও রাজীব। দুজনে একে অপরের হাত ধরে অতিথিদের সঙ্গে হাসি বিনিময় করলেন এই তারকা যুগল। সঙ্গে অতিথি-দর্শকেরাও খুব উচ্ছ্বসিত! তাদের বিশেষ এই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে সকলের হাতে হাতে ফোন। এমন সময় রাজীবকে কাছে টেনে গাল ছুঁয়ে দেন মেহজাবীন। এরপর মেহজাবীনের দুটি হাত শক্ত করেই ধরেন রাজীব। এরপর একে অপরকে জড়িয়ে ধরেন তারা।

দেখা যায়, রাজীবকে জড়িয়ে ধরার সঙ্গে প্রচণ্ড আপ্লুত হয়ে পড়েন মেহজাবীন। এক পর্যায়ে মুখ চেপে কান্না শুরু করে দেন মেহজাবীন! অনেক চেষ্টা করেও যেন সেই আবেগ ধরে রাখতে পারছিলেন না অভিনেত্রী। এ সময়ই রাজীব হাসি দিয়ে মেহজাবীনের গালে আদুরে স্পর্শ করলেন, মুছে দিলেন তার অশ্রুসিক্ত চোখ; আর সঙ্গে সঙ্গেই সে সময় হেসে দিলেন মেহজাবীনও।

মেহজাবীন-রাজীবের এমন মুহূর্ত দেখে তাদের অতিথিরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। আর ভিডিওটি ভাইরাল হতে আপ্লুত হয়ে পড়েন নেটিজেনরাও। এক নেটিজেন ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘কি মিষ্টি জুটি! অভিনন্দন মেহু ও রাজীব।’

এর আগে সামাজিক মাধ্যমে একাধিক বিয়ের ছবি পোস্ট করেন মেহজাবীন। সেই ছবি দেখে তাদের অনুরাগীরা ও শোবিজ অঙ্গনের তারকারা নতুন এই দম্পতিকে শুভেচ্ছা জানাতে থাকেন। বাংলাদেশের ছোট-বড় পর্দার তারকারাসহ ওপার বাংলার তারকারাও মেহজাবীনকে শুভকামনা জানান।

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি