শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ বছরের বন্ধুকেই বিয়ে করলেন অভিনেত্রী শাকিলা

news-image

বিনোদন ডেস্ক : বিয়ে করেছেন বর্তমান সময়ের মডেল ও ছোট পর্দার অভিনেত্রী শাকিলা পারভীন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্বামীর সঙ্গে কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

বিয়ের তিনটি ছবি পোস্ট করে শাকিলা আরবি ও ইংরেজি ভাষায় একটি লাইন লিখেছেন, যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘আর আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি’।

শাকিলার পোস্ট থেকে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি বিয়ে করেছেন তিনি। ঘরোয়া আয়োজনেই সম্পন্ন হয়েছে বিয়ের সকল আনুষ্ঠানিকতা। বিয়ের সময় এই অভিনেত্রী পরেছিলেন রানী গোলাপী জমিনের ওপর ভারী কাজ করা বেনাসরি। সঙ্গে ছিলো সোনালী নেটের ওড়না। আর তার বরের পরনে ছিলো অফ হোয়াইট শেরওয়ানি ও মেরুন ভ্যালভেটের পাগড়ি।

শাকিলা জানান, দুজনের আগে থেকেই পরিচয় ছিল। প্রায় ৮ বছরের বন্ধুত্ব। তবে সেটাকে প্রেম বলা চলে না। এরপর পারিবারিক সিদ্ধান্তেই ছোট করে বিয়ের আয়োজন।

এদিকে অভিনেত্রীর বিয়ের খবরে মডেল ও অভিনেতা ইমতু রাতিশসহ একাধিক শোবিজ তারকা শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য, শাকিলা পারভিন ১৯৯৫ সালের ৯ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার ডাকনাম মুক্তি। বর্তমানে তিনি নিয়মিত নাটকে অভিনয় ও মডেলিং নিয়ে ব্যস্ত। শাকিলা পারভিন বিভিন্ন মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করে জনপ্রিত অর্জন করেছেন।

সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ জনপ্রিয়। প্রতিনিয়ত নিজের আপডেট ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নেন ব্লগের মাধ্যমে। তাকে সর্বশেষ দেখা গেছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে ‘সেম সেম বাট ডিফরেন্ট’ নাটকে।

এ জাতীয় আরও খবর

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন সেই ৮ শিক্ষার্থী

শেরওয়ানির জন্য আড়াই ঘণ্টা ফ্লাইট আটকে রাখলেন বিমান কর্মকর্তা!

ফ্রান্সে তীব্র দাবদাহে ৯০০০ মানুষের মৃত্যু

মুক্তির আগেই বাজিমাত

‘আমি ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু’—নতুন দাবি ট্রাম্পের

বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী

মিশরকে হারালেই আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ অস্ট্রেলিয়ার

আর্জেন্টিনাকে হারাতে যে পরিকল্পনায় খেলবে কেপ ভার্দে

ভোটাররাই ফার্স্ট প্রায়োরিটি: শিরিন শিলা

আমিরের তৃতীয় বিয়ের অতিথি দুই প্রাক্তন স্ত্রী, আরও যারা থাকছেন

নকআউটে কেপ ভার্দেকে আশা করেনি আর্জেন্টিনা

ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ