,

নাহিদ ইসলাম পদত্যাগ করেননি : প্রেস সেক্রেটারি

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এখন পর্যন্ত পদত্যাগ করেননি। আমি সেটাই জানি।

তিনি বলেন, নতুন রাজনৈতিক দল গঠনসহ অন্যান্য বিষয়ে নাহিদ ইসলামের ইচ্ছায় হবে। এটাতে সরকার কোনো মন্তব্য করতে চায় না। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে শফিকুল আলম এসব কথা বলেন।

প্রেস সেক্রেটারি বলেন, সরকারি সব অফিসে ই-ফাইলিং করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এখন থেকে যেন‌ সরাসরি ফাইল না‌ দিতে বলা হয়েছে। দ্রুত ই-ফাইলিং করার সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।

এছাড়াও সব প্রকল্পে তৃতীয় পক্ষের লোকজন দিয়ে প্রকল্প মূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসময় ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

 

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড