মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইলন মাস্ককে বাংলাদেশ সফরে আমন্ত্রণ প্রধান উপদেষ্টার

news-image

মার্কিন শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে বাংলাদেশ সফর ও ৯০ কর্মদিবসে বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট সেবা চালুর প্রস্তাব দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ইলন মাস্ককে পাঠানো এক চিঠিতে এসব প্রস্তাব দেন।

চিঠিতে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশ সফরের মাধ্যমে তরুণ নারী ও পুরুষদের সাথে সাক্ষাৎ করতে পারবেন তিনি, যারা এই অত্যাধুনিক প্রযুক্তির অন্যতম প্রধান সুবিধাভোগী হবে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ অন্তর্ভুক্ত করা একটি বৈপ্লবিক পরিবর্তন আনবে। বিশেষত বাংলাদেশের উদ্যমী তরুণ সমাজ, গ্রামীণ ও প্রান্তিক নারীদের পাশাপাশি দূরবর্তী এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য।

এছাড়াও তিনি তার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে স্পেসএক্স দলের সাথে ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে নির্দেশ দিয়েছেন। যাতে প্রয়োজনীয় কাজগুলো দ্রুত সম্পন্ন করে আগামী ৯০ কর্মদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংক চালু করা যায়।

এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি ইলন মাস্কের সাথে এক দীর্ঘ টেলিফোন আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা। এই আলোচনায় তারা ভবিষ্যৎ সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন এবং বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের