,

নতুন বাংলাদেশ গড়তে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

news-image

অনলাইন ডেস্ক : নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ নির্মাণে নতুনরা অবদান রাখলেও প্রবীনদের অবদানও ভুলে যাওয়া যাবে না।’

শনিবার প্রয়াত বিশিষ্ট সাংবাদিক মাহফুজ উল্লাহর মরণোত্তর সংবর্ধনা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রের জন্য সাংবাদিক মাহফুজ উল্লা লড়াই করেছেন। ২০১৪ সালের নির্বাচনের পর সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করতে সামনের সারিতে তার ভূমিকা ছিল। চব্বিশের গণঅভ্যুত্থানের ভিত্তি গড়তে ভূমিকা রেখেছিলেন তিনি।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে আমরা সবাই আশাবাদী। ফ্যাসিবাদ আন্দোলনের মধ্য দিয়ে পালিয়ে গেছে। আজকে আমরা একটা আশার আলো দেখতে পেয়েছি। আমরা নতুন করে বাংলাদেশকে গড়ে তুলবো। এজন্য সবাইকে অনেক বেশি আন্তরিক হওয়া প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ তৈরি করার জন্য আমরা সবাই যেন কাজ করতে পারি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘ভবিষ্যত প্রজন্মের জন্য যাতে আমরা বাসযোগ্য একটি দেশ নির্মাণ করতে পারি সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকা থাকতে হবে।’ মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে রাজনৈতিক দলগুলো, শেষ ছাত্র-জনতার লড়াইয়ে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে।’

স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন প্রয়াত মাহফুজ উল্লাহর বড় ভাই মাহবুব উল্লাহ, বিএনপি কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, আলোকচিত্রী শহিদুল আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন মাহফুজ উল্লাহর স্ত্রী ও তিন সন্তান।

বিডি-প্রতিদিন/শআ

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম