সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অপারেশন ডেভিল হান্টসহ সারা দেশে গ্রেপ্তার ১৭৫২

news-image

অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী অভিযান চালিয়ে ৪৯২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া অন্যান্য মামলায় ১২৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, গত একদিনে অপারেশন ডেভিল হান্টে ৪৯২ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে এক হাজার ২৬০ জনসহ মোট এক হাজার ৭৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে দুটি দেশীয় পাইপ গান, ৬ রাউন্ড কার্তুজ, একটি চাপাতি, একটি রামদা জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

এ জাতীয় আরও খবর