,

সরকারে বসে রাজনৈতিক দল গঠন মেনে নেওয়া হবে না: ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : যেকোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাই। এর অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে, সরকারের সুযোগ-সুবিধা নিয়ে দল গঠন করবেন। সেটা কখনই মেনে নেওয়া হবে না। অবিলম্বে এ বিষয়গুলোতে ব্যবস্থা নিন। তা না হলে আপনাদের প্রতি জনগণের যে আস্থা আছে, সেই আস্থাও থাকবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

‘ঢাকা মহানগর ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ, সদস্য নবায়ন ও গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন ধারার ছাত্ররাজনীতি’ শীর্ষক ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মহাসচিব।

অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন- ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাফ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে তারা অংশ নিতে পারবে। এর থেকে এটাই প্রমাণিত হয়েছে তারা নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চায়। তাহলে কি আমরা মনে করবো- তারা সরকারে থেকে তাদের দল গোছানোর জন্য বিভিন্ন কৌশল নিচ্ছে? এমন কৌশল নিলে আমরা তা হতে দেবো না, এদেশের মানুষ তা হতে দেবে না।

বিএনপি মহাসচিব বলেন, খুব পরিষ্কার করেই বলছি- অবশ্যই নতুন রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো। ছাত্র-সংগঠন উজ্জীবিত করেছেন, আমরা স্বাগত জানাচ্ছি। যতই দল তৈরি করবেন স্বাগত জানাবো। কিন্তু তার অর্থ এই নয়- আপনারা সরকারে বসে সরকারের সব সুযোগ-সুবিধা নিয়ে আপনাদের দল গঠন করবেন, সেটা কখনোই মেনে নেওয়া হবে না।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আপনি অবিলম্বে এই বিষয়গুলোয় ব্যবস্থা নিন। তা নাহলে আপনাদের ওপর জনগণের যে আস্থা সেটি আর থাকবে না।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম