,

দেশের হারানো গৌরব ফিরে পেতে বিশ্বব্যাপী কাজ করছেন প্রধান উপদেষ্টা

news-image

বিশেষ সংবাদদাতা : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ তার হারানো গৌরব ফিরে পেতে যাচ্ছে। সেই লক্ষ্যে বিশ্বব্যাপী কাজ করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকারের বৈদেশিক নীতির মূল লক্ষ্য বিশ্বব্যাপী দেশের ইমেজ বাড়ানো। সেই লক্ষ্যে প্রধান উপদেষ্টা কাজ করে চলেছেন। এরই মধ্যে তিনি যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ অধিবেশন, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা, আজারবাইজানের বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলন ও মিশরের কায়রোতে ডি-৮ সম্মেলনে গিয়েছেন।

দেশের হারানো গৌরব ফিরে পেতে বিশ্বব্যাপী কাজ করছেন প্রধান উপদেষ্টাফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম ও ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার

তিনি বলেন, এসব সম্মেলনে যোগদানের মূল লক্ষ্য বাংলাদেশকে আন্তর্জাতিক মহলের কাছে ইতিবাচকভাবে তুলে ধরা। বাংলাদেশ তার হারানো গৌরব ফিরে পেতে যাচ্ছে। প্রধান উপদেষ্টা যেখানে গিয়েছেন সেখানে অনেক বেশি সম্মান পাচ্ছেন। সম্মেলনগুলোতে তাই সবাই নিজেরা এসে বলেছেন তারা বাংলাদেশের পাশে আছেন। যেকোনো সহায়তায় তারা পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাত ছাড়া আর কোন কোন দেশের সঙ্গে সম্পর্কের উন্নয়নে প্রচেষ্টা চালানো হচ্ছে এ ব্যাপারে জানতে চাইলে প্রেস সচিব বলেন, যেকোনো দেশের গণতান্ত্রিক সরকার থাকলে বা জনগণের ভোটে নির্বাচিত হলে বিদেশের সম্মান পাওয়া যায়। বিগত সরকারের তা ছিল না। তাদের সম্পর্কে দেশের বাইরে যে ধরনের কথাবার্তা যেত সে কারণে আন্তর্জাতিকভাবে তাদের গ্রহণযোগ্যতা ছিল না। এ কারণে বিগত সরকারের আমলে মালয়েশিয়ায় ও বাহরাইনের সঙ্গে সম্পর্কের অবনতি হয়।

এমইউ/এমএএইচ/এএসএম

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড