,

ভিকির সিনেমায় মুগ্ধ ক্যাটরিনা

news-image

অনলাইন ডেস্ক : বিশ্ব ভালোবাসা দিবসে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত ‘ছাবা’। সিনেমাটি শিবাজি সাওয়ান্তের মারাঠি উপন্যাস ‘ছাবা’ অবলম্বনে নির্মিত। অনেকেরই কৌতূহল ছিল— ক্যাটরিনার চোখে কেমন লাগলো স্বামী ভিকির অভিনয়?

প্রথম থেকেই ‘ছাবা’-কে সমর্থন করেছেন ক্যাটরিনা। কিছুদিন আগেই ছবির পোস্টার শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এবার সিনেমা দেখে নিজের প্রতিক্রিয়া জানালেন তিনি। শুধু ভিকির প্রশংসাতেই সীমাবদ্ধ থাকেননি, প্রশংসা করেছেন পুরো টিমেরও।

ক্যাটরিনা লিখেছেন, ‘এই সিনেমা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে আমাদের সামনে তুলে ধরে। ছত্রপতির চরিত্রটি যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। পরিচালক লক্ষ্মণ উতেকর ইতিহাসের কঠিন অধ্যায়কে অত্যন্ত দক্ষতার সঙ্গে রূপ দিয়েছেন। সিনেমার শেষ ৪০ মিনিট আপনাকে বাকরুদ্ধ করে দেবে! আমি একবার দেখেছি, আবার দেখতে চাই।’

কিন্তু ভিকির অভিনয় কেমন লেগেছে ক্যাটরিনার? ইনস্টাগ্রামে স্বামীকে ট্যাগ করে অভিনেত্রী লিখেছেন, ‘তুমি যখন পর্দায় এসেছো, আমি মুগ্ধ হয়ে শুধুই তোমাকে দেখেছি। তোমার অভিনয় অসাধারণ! আমি তোমার প্রতিভা ও কাজ নিয়ে গর্বিত।’

এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, ‘ছাবা’ ক্যাটরিনার মন জয় করেছে, আর ভিকির পারফরম্যান্সে তিনি মুগ্ধ!

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড