,

যে নৌকা ডুবে গেছে সে নৌকা আর ভাসবে না: হাসনাত আব্দুল্লাহ

news-image

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে একটা বিষয় স্পষ্ট করে বলেছি, যে নৌকা ডুবে গেছে সে নৌকা বাংলাদেশে আর কখনোই ভাসবে না। ৫ আগস্ট ছাত্র-জনতা জানিয়ে দিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক।

তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে ফ্যাসিবাদবিরোধী যেসব রাজনৈতিক দল ছিল সবাই বৈঠকে এসেছিল। সবাই একটা জায়গায় একমতে পৌঁছেছি যে, পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন দল যেভাবে মানুষ থেকে হারিয়ে যায়, যেভাবে অপ্রাসঙ্গিক হয়ে যায় ঠিক একইভাবে আওয়ামী লীগও অপ্রাসঙ্গিক হয়ে গেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা আহ্বান জানিয়েছি, সরকার যেন উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। যেন পরে রাজনৈতিকভাবে বা কোনোভাবেই আওয়ামী লীগ ফাংশনাল না হতে পারে, সেই বিষয়টি প্রস্তাব দিয়েছি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রথম ধাপ হিসেবে প্রস্তাব করেছি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার। নিবন্ধন বাতিলের মধ্য দিয়ে আওয়ামী লীগকে পলিটিক্যালি ডিসফাংশন করা, ৫ আগস্ট যেটি ছাত্র-জনতা জনরায়ের মধ্য দিয়ে সিদ্ধান্ত দিয়েছে, সেটি হবে ইনস্টিটিউশনাল রায়। এ বিষয়ে সব রাজনৈতিক দলকে ঐকমত্যের জায়গায় পেয়েছি।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম