সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খুনিদের ছাড় নেই : সারজিস

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘অপারেশন ডেভিল হান্ট : সাত দিনে সারা দেশে গ্রেপ্তার ৩৯২৪। খুনিদের ছাড় নেই।’

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

জানা যায়, অপরাধকর্ম রোধে সম্প্রতি সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের বিশেষ অভিযান শুরু করেছে সরকার।

এ অভিযানের আওতায় জুলাই গণ-অভুত্থানে হামলা-হত্যায় অভিযুক্ত ব্যক্তিদেরসহ অন্যান্য অপরাধকর্মে লিপ্ত ব্যক্তিদের গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

এরই ধারাবাহিকতায় গত ৭ দিনে ৩ হাজার ৯২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

বিডি প্রতিদিন/জুনাইদ

এ জাতীয় আরও খবর