,

নাক ডাকার সমস্যা ও সমাধান

news-image

‘নাসিকা গর্জন’ এই শব্দটির সঙ্গে পরিচয় নেই এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আমরা প্রত্যেকেই এমন কাউকে চিনি যাঁর নাক ডাকা বিখ্যাত এবং তা আমাদের কাছে একটি অন্যতম হাসির খোরাক। কিন্তু তাঁর পরিবার এবং পার্টনারের কাছে বিষয়টি যথেষ্ট বিরক্তিকর। এই বিষয়টির ওপরে আমাদের কারও হস্তক্ষেপ থাকে না। ঘুম ভাঙিয়ে আপনি তাঁকে যতোই শোধরানোর চেষ্টা করুন না কেন তিনি আবার নাসিকা গর্জন করবেনই। তাই এই বিফল চেষ্টা করার কোনও মানে নেই। তা বলে এটা ভাবার কারণ নেই যে নাসিকা গর্জনের হাত থেকে মুক্তি নেই। তার উপায় আছে আপনার হাতেই। সে বিষয়ে যাওয়ার আগে জেনে নিন নাসিকা গর্জনের কারণ কি?

নাক ডাকার মূল কারণ হল ঘুমোনর সময় নিঃশ্বাসের সমস্যা। ঘুমের মধ্যে প্রশ্বাস নেওয়া এবং নিঃশ্বাস ছাড়ার বারবার ব্যহত হলেই মানুষ নাক ডাকে। ঘনঘন এই শ্বাস নেওয়া এবং ছাড়া বন্ধ হলেই নাক থেকে বিভিন্ন ধরণের শব্দ বের হয়। আসলে শব্দটির উৎস নাক নয়, গলা। আমাদের গলার মধ্যে কিছু সফ্ট টিস্যু থাকে এবং কিছু পেশি থাকে। ঘুমের সময় গলার ওই পেশির সংকোচন প্রসারণ হয়। তার ফলে যদি গলার ভিতরের শ্বাসনালির পথ বারবার বন্ধ হয় এবং খোলে তখনই এই নাক থেকে শব্দ বের হয়। নাক ডাকার ফলে শরীরের উপরে চাপ সৃষ্টি হয় যা পরবর্তীতে হৃদরোগের কারণ হতে পারে। তাই নাক ডাকাকে দীর্ঘদিন অবহেলা করা উচিত নয়। তাহলে নাসিকা গর্জন বন্ধ করতে কি করবেন?

শোওয়ার সময় পেশীকে রিল্যাক্স করে শুতে হবে। ওজন কমাতে হবে। তাছাড়া শ্বাস প্রশ্বাসের পথকে ঠিক রাখা প্রয়োজন। এর জন্য গলার ও চোয়ালের কিছু ব্যায়াম রয়েছে। এই ব্যায়ামগুলি আপনার গলার ও চোয়ালের পেশিকে শক্তিশালী করতে পারে। পেশির সংকোচন প্রসারণকে সীমিত রাখতে পারে এই ব্যায়ামগুলি। ফলে ঘুমের সময় শ্বাস প্রশ্বাস বিঘ্নিত হয় না। নাসিকা গর্জনও ধীরে ধীরে কমে আসে। কখনও কখনও নাক ডাকা এতটাই ভয়ঙ্কার হতে পারে যে তাকে কমাতে গলায় অস্ত্রপচার করে সফ্ট টিস্যুর সম্প্রসারণ কমাতে হয়। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ