,

পূর্ব শত্রুতার জেরে পল্লবীতে ভাই-বোন গুলিবিদ্ধ

news-image

ঢামেক প্রতিবেদক : পূর্ব শত্রুতার জেরে রাজধানীতে প্রতিপক্ষের গুলিতে মোহাম্মদ জসিম উদ্দিন (৪৪) ও মোছা. শাহিনুর বেগম নামে দুজন আহত হয়েছেন।আহতরা সম্পর্কে ভাই-বোন।আজ শনিবার ভোরের দিকে মিরপুরের পল্লবীতে এ ঘটনা ঘটে।

পরে তাদের গুলিবিদ্ধ অবস্থায় ভোর সোয়া ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহত দুজন ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

আহতদের ভগ্নিপতি আমির হোসেন জানিয়েছেন, তার শ্যালক জসিম টিভি শো-রুমের ব্যবসায়ী। শনিবার ভোরের দিকে শবে বরাতের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন।এ সময় বাসার সামনে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার শরিফ, তুহিন, শহিদুল, সুজন, রিয়াজের সঙ্গে কথা-কাটাকাটি হয় জসিমের। একপর্যায়ে শহিদুল জসীমউদ্দীনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জসিম উদ্দিনের ডান এবং বাম পায়ের হাঁটুর ওপরে দুটি গুলি বিদ্ধ হয়।

এ সময় তার বোন শাহিনুর বেগম ভাইকে বাঁচাতে এগিয়ে এলে তার ডান পায়ের হাঁটুর নিচে একটি গুলি লাগে বলেও জানান আমির হোসেন। তিনি বলেন,পরে তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সকাল ৬টার পর তাদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড