সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘হ্যাপা’য় সাফা কবিরে মুগ্ধ দর্শক

news-image

বিনোদন প্রতিবেদক : সাফা কবির হালের একজন জনপ্রিয় অভিনেত্রী। তার অভিনীত বহু নাটকে দর্শক মুগ্ধ হয়েছেন। কয়েকদিন আগেই ইউটিউবে প্রকাশ পেল সাফা কবির অভিনীত নতুন খণ্ড নাটক ‘হ্যাপা’। এই নাটকটির গল্প রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। মাত্র ছয় দিন আগে ইউটিউবে প্রকাশিত ‘হ্যাপা’ নাটকটি ইতোমধ্যে ২৭ লাখেরও বেশি ভিউয়ার উপভোগ করেছেন। নাটকে সাফা কবিরের বিপরীতে আছেন মুশফিক ফারহান। এই নাটক নিয়ে ইতোমধ্যে সাফা কবির দর্শকের উদ্দেশে প্রশ্ন ছুড়ে লিখেছেন, ‘তন্নীকে কেমন লাগল সবার? হ্যাপা দেখা হয়েছে তো সবার?’ জবাবে সবার একটাই কথা, ‘অসাধারণ লেগেছে নাটকটি এবং তন্নী চরিত্রে সাফা কবিরের অভিনয়।’ তাতেই মুগ্ধ সাফা কবির।

সাফা কবির বলেন, ‘সত্যি বলতে কী আমরা যারা অভিনয় করি দর্শকের জন্যই তো অভিনয় করি। দর্শকের যেন নাটকের গল্প ভালো লাগে, আমার অভিনীত চরিত্রটি ভালো লাগে সেই বিষয়ে সজাগ থাকার চেষ্টা থাকি। হেপা নাটকটির গল্পটা ব্যতিক্রম। যে কারণে দর্শকের ভালো লাগছে। আমার বিশ্বাস এই নাটকটি দর্শকের দিন যত যাবে ভালো লাগা আরও বাড়বে। আরও অনেক দর্শক এই নাটক উপভোগ করবেন এমনটাই প্রত্যাশা আমার। ধন্যবাদ মাহমুদ মাহিন ভাইকে এত চমৎকার গল্পে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য।’ আমার সহশিল্পী মুশফিক ফারহানকেও ধন্যবাদ। কারণ এই নাটকে আমাদের কাজের রসায়নটা চমৎকার ছিল। আশা করি আগামীতেও আমরা একসঙ্গে আরও ভালো ভালো গল্পে কাজ করব।’

এদিকে কিছুদিন আগেই সাফা কবির ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’-এ ‘বেড নং ৩’ নাটকে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সম্মাননা লাভ করেন। ভিকি জাহেদ পরিচালিত এই নাটকে তার সহশিল্পী ছিলেন তৌসিফ মাহবুব। কিছুদিন আগেই বিঞ্জ-এ মুক্তি পেয়েছে সাফা কবির অভিনীত ‘প্রতিধ্বনি’ নাটকটি। এটি নির্মাণ করেছেন শিকদার ডায়মণ্ড।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল