সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পারিবারিক গল্পে আফজাল-মৌ

news-image

বিনোদন প্রতিবেদক : আসছে ঈদের নাটকে জুটি হয়ে আসছেন আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ। চার বছর বিরতির পর ‘কোনো একদিন’ নাটকে দম্পতির চরিত্রে অভিনয় করেছেন তারা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ঈদের নাটকে একসঙ্গে অভিনয় করেছেন দেশের নন্দিত এই দুই তারকা। ফারিয়া হোসেনের লেখা ঈদের জন্য নাটকটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী।

নির্মাতা চয়নিকা চৌধুরী জানিয়েছেন, নাটকের গল্পটি হৃদয়ছোঁয়া। এতে আফজাল হোসেনের চরিত্রটি ক্যানসারে আক্রান্ত। তার বোনম্যারো স্থানান্তর করা প্রয়োজন। কারও সঙ্গে মিলছিল না বোনম্যারো। এক সময় তার অফিসে হাজির হয় এক যুবক। এর পর ঘটতে থাকে নানা রোমাঞ্চকর ঘটনা, যা দর্শকদের মন ছুঁয়ে যাবে। নাটকের শুটিং গত সোমবার শেষ হয়েছে। নাটকটিতে আরও অভিনয় করেছেন সৌম্য জ্যোতি, তন্নী মাহমিদ তৃণা, আজম খান প্রমুখ।

শুটিংয়ে আফজাল হোসেন ও মৌর সময়ানুবর্তিতা আর পেশাদারত্ব মুগ্ধ করেছে নির্মাতাকে। চয়নিকা বলেন, ‘আফজাল হোসেন ও মৌ হচ্ছেন আসল নক্ষত্র। অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই তাদের। একজন আফজাল হোসেন কত বড়মাপের মানবিক মানুষ, সেটা তার সঙ্গে কাজ না করলে পুরোপুরি বুঝতে পারতাম না। যত কাজ করছি, ততই মুগ্ধ হচ্ছি। দুজনে অনটাইমে শুটিংয়ে এসেছেন। দিন শেষে ভালো একটি কাজ হোক, এটা ছিল তাদের চাওয়া। অনেক যত্ন নিয়ে নাটকটি তৈরি করেছি। আশা করছি ঈদের বিনোদনের অনেক আয়োজনের ভিড়ে আমাদের নাটকটি সবার নজর কাড়বে।’

আফজাল-মৌ জুটিও নাটকটি নিয়ে আশাবাদী। তারা দর্শককে আমন্ত্রণ জানিয়েছেন, প্রচারের পর এটি উপভোগের জন্য। রঙ্গন মিউজিকের ব্যানারে নির্মিত নাটকটি প্রযোজনা করছেন জামাল হোসেন। আসছে ঈদে এই প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে দেখা যাবে নাটকটি।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল