শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শবে বরাতে নিষিদ্ধ আতশবাজি-পটকা

news-image

পবিত্র শবে বরাতে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানোসহ বিস্ফোরক দ্রব্য বেচা-কেনা, পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ডিএমপি পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। পবিত্র শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শবে বরাত উদযাপন নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ১৫ ফেব্রুয়ারি ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।