,

‘হাসিনা ক্ষমতায় থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে’

news-image

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা পদ্মা সেতু, মেট্রোরেল করেছেন বিদেশে টাকা পাচারের জন্য। ক্ষমতায় থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন। নিজের বাড়ি থাকার পরেও ৬০ কাঠার প্লট নিয়েছেন।’

আজ বুধবার বিকালে রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত আবদুল ওয়াহেদ মন্ডলের স্মরণসভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘গণতন্ত্রের প্রথম শর্ত হলো আমরা প্রাণখুলে কথা বলবো। ভোটের নিশ্চয়তা আমাদের দিতে হবে, যেটা ১৭ বছর মানুষ পায়নি।’

উপজেলার তাহেরপুর স্কুল মাঠে পৌর বিএনপির আহ্বায়ক আবু নঈম শামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক কামাল হোসেন।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম