সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সানি লিওনকে ব্যবহার করে টাকা উপার্জন করতেন তার ভাই

news-image

বিনোদন ডেস্ক : শত চেষ্টা করেও প্রাক্তন নীল ছবির তারকা সানি লিওন অতীতের ছাপ নিজের জীবন থেকে পুরোপুরি মুছে ফেলতে পারেননি। বলিউডে পা রাখার পর থেকে নিজেকে একজন পেশাদার অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলেও, এখনও অনেক পরিচালক ও প্রযোজকের মনে তার অন্ধকার দুনিয়ার অধ্যায়ই বারবার ভেসে ওঠে।

অথচ সানির ইচ্ছা ছিল, সেই অধ্যায়কে পেছনে ফেলে শুধুমাত্র অভিনয়ের জগতে নিজের পরিচয় গড়ে তোলা।

সানি লিওন হলেন প্রথম ভারতীয় নারী, যিনি প্লেবয় ম্যাগাজিনের কভারে শোভা বাড়িয়েছিলেন। এই সাহসী সিদ্ধান্ত তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিলেও, ব্যক্তিগত জীবনে এনে দেয় নানা জটিলতা।

সানির কথায়, সেই সময়ের অভিজ্ঞতা সহজ ছিল না— এমনকি মা-বাবার কাছেও ছোট হতে হয়েছিল। পারিবারিক টানাপোড়েনে একটা সময় তাকে বাবার বাড়িও ছাড়তে হয়েছিল।

তবে সানি লিওনের জীবনের গল্পের একটি মজার দিকও আছে। তার তৈরি তথ্যচিত্রে অভিনেত্রী জানান, যদিও মা-বাবা তার পেশা নিয়ে অসন্তুষ্ট ছিলেন। তবে ভাই কিন্তু সেই সময়টা বেশ কাজে লাগিয়েছিলেন।

সানির জনপ্রিয়তা থেকে লাভের সুযোগ হাতছাড়া করেননি তিনি। ভাইয়ের বন্ধুরা যখন সানির অটোগ্রাফ চেয়ে ভিড় করত, তখন সানির ভাই সেগুলো মোটা টাকায় বিক্রি করে পকেট মানি জোগাড় করতেন।

কানাডার অন্টারিওতে বড় হয়েছেন সানি লিওন। যদিও তিনি একজন পাঞ্জাবি পরিবারের মেয়ে। তার আসল নাম করণজিৎ কৌর বোহরা। কানাডিয়ান এবং আমেরিকান নাগরিকত্ব রয়েছে এই অভিনেত্রীর।

বিগ বস শোয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন সানি। এরপর পূজা ভাটের জিসম ২ সিনেমার হাত ধরে অভিনয় যাত্রা শুরু করেন। পরবর্তীতে শুটআউট অ্যাট ওয়াডালা, রাগিণী এমএমএস ২, হেট স্টোরি ২, ইত্যাদি ছবিতে কাজ করেছেন।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি