শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চার উইকেট হারিয়ে চাপে ভারত

531300ba6bc23-India-Pakistan[1]এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে যথার্থ অধিনায়কের মতোই ব্যাটিং করেছিলেন বিরাট কোহলি। কিন্তু আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটিতেই ব্যর্থ হয়েছেন ভারতীয় অধিনায়ক। সাজঘরে ফিরেছেন মাত্র ৫ রান করে। তার আগে তৃতীয় ওভারে ওপেনার শিখর ধাওয়ানের উইকেটও তুলে নিয়েছেন মোহাম্মদ হাফিজ। মোহাম্মদ তালহার শিকার হয়ে ফিরেছেন রোহিত শর্মা ও অজিঙ্কা রাহানে। প্রতিবেদন লেখার সময় ২৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১১৩ রান।
প্রথম ১০ ওভারের মধ্যেই ধাওয়ান ও কোহলির উইকেট হারালেও রানের চাকা ভালোভাবেই ঘুরিয়ে যাচ্ছিলেন রোহিত শর্মা। প্রথম দুই ম্যাচে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও আজ পাকিস্তানের বিপক্ষে শুরু থেকেই মারমুখী ভূমিকায় এই ডানহাতি ওপেনার। প্যাভলিয়নে ফেরার আগে করেছেন ৫৬। কোহলির পর উইকেটে এসে বেশিক্ষণ দাঁড়াতে পারেননি রাহানে, করেছেন ২৩।
এশিয়া কাপের প্রথম ম্যাচটাতেই শুধু টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। তারপর থেকে টসে জিতে ফিল্ডিং নেওয়াটাই যেন ‘প্রথা’ হয়ে দাঁড়িয়েছে। আজ ভারত-পাকিস্তান মহারণেও ব্যতিক্রম হলো না। ‘ডিউ ফ্যাক্টরের’ কারণে মহা গুরুত্বপূর্ণ হয়ে ওঠা টসটা জিতেছেন মিসবাহ-উল হক। যথারীতি শুরুতে ভারতকেই ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক। টস জিতলে যে ফিল্ডিং নিতেন, সেটি বলেছেন বিরাট কোহলিও। এটা তাই ‘গুড টস টু উইন’।
২০১৩ সালের জুনে সর্বশেষ মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে পাকিস্তানকে আট উইকেটে হারিয়েছিল ভারত। দুই দলের সর্বশেষ চার লড়াইয়ে দুবার পাকিস্তান আর দুবার জিতেছে ভারত। আজ চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে নায়ক বনে যাওয়ার সুযোগ যে সবারই আছে সেটাই সতীর্থদের মনে করিয়ে দিয়েছেন মিসবাহ। টস জয়ের পর বলেছেন, ‘শিশিরের কথা মাথায় রেখে আগে বোলিং করাটাই ভালো মনে করছি। এই ম্যাচে সব সময়ই চাপ থাকে। আজ ভালো পারফরম্যান্স দেখিয়ে নায়ক বনে যাওয়ার সুযোগ সবারই আছে।’
একটি করে পরিবর্তন এনে আজকের ম্যাচে মাঠে নেমেছে ভারত ও পাকিস্তান। আনোয়ার আলীর পরিবর্তে পাকিস্তান দলে এসেছেন মোহাম্মদ তালহা। স্টুয়ার্ট বিনির পরিবর্তে ভারতীয় দলে অন্তর্ভুক্ত হয়েছেন অমিত মিশ্র।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান