,

সুনামগঞ্জে ডেভিল হান্টে ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৬

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তার দুই চেয়ারম্যান হলেন শাল্লা উপজেলার ৪নং শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাত্তার মিয়া (৭৬) ও ৩নং বাহড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু (৫০)।

গ্রেপ্তার বাকি চারজন হলেন দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শফিকুল ইসলাম (৫৫), তাহিরপুর বড়দল দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জলিল মিয়া (৪৮), দিরাই সরকারি কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ (২৮), ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জামাল আহমেদ (২৫)।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জাকির হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর