,

হজের চুক্তি ১৪ ফেব্রুয়ারির মধ্যে করতে হবে: ধর্ম উপদেষ্টা

news-image

নিজস্ব প্রতিবেদক : সৌদি সরকারের পক্ষে হজ সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট অ্যাজেন্সির সব চুক্তি আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে সম্পাদনের নির্দেশনা দিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, চুক্তি সম্পাদনের সময় আর বাড়ানো হবে না। বাংলাদেশ থেকে হজের জন্য নিবন্ধিত কোনো ভাই-বোন অ্যাজেন্সির অবহেলায় হজব্রত পালন করতে না পারলে তার দায় সংশ্লিষ্ট অ্যাজেন্সিকে নিতে হবে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয় আয়োজি এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ বছর মোট ৮৭ হাজার ১০০ জন হজ যাত্রী নিবন্ধন করেছেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারিভাবে ও ৮১ হাজার ৯০০ জন বেসরকারিভাবে হজে যাবেন।

উপদেষ্টা বলেন, সৌদি সরকারের বেঁধে দেওয়া সময় ১৪ ফেব্রুয়ারির মধ্যেই মিনায় ও আরাফায় তাঁবু ও ক্যাটারিংয়ের জন্য সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি, বাড়ি/হোটেল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি, পরিবহন কোম্পানির সঙ্গে চুক্তিগুলো সম্পাদন করতে হবে।

তিনি বলেন, ‘গত ১২ জানুয়ারি সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের হজ চুক্তি সম্পাদিত হয়। সৌদি সরকারের পক্ষে সে দেশের হজ ও উমরাহ মন্ত্রী এবং বাংলাদেশ সরকারের পক্ষে আমি এই চুক্তিতে স্বাক্ষর করি। আমরা ইতোমধ্যেই সৌদি সরকারের চাহিদামাফিক হজযাত্রী প্রতি ১ লাখ ৫৭ হাজার ৩৯১ টাকা হিসেবে ১ হাজার ২৮৫ কোটি টাকার সমপরিমাণ সৌদি রিয়াল পাঠিয়েছি।

উপদেষ্টা বলেন, হজ সার্ভিস কোম্পানির সঙ্গে ১৪ ফেব্রুয়ারির মধ্যে চুক্তি সম্পাদনের বিষয়টি গত বছরের ২৩ অক্টোবর সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় থেকে জানানো হয়। পরবর্তীতে আরও কয়েকবার চিঠি আমাদের বিষয়টি অবহিত করা হয়। সে মোতাবেক আমাদের মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট অ্যাজেন্সিগুলোকে জানানো হয়েছে। আমাদের মন্ত্রণালয় থেকে বিষয়গুলো সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। আমরা গতকালই অ্যাজেন্সিদের তাগিদপত্র দিয়েছি। আজ সকালেও সংশ্লিষ্ট অ্যাজেন্সির মালিক/পরিচালকদের নিয়ে সভা করেছি। তাদের ১৪ ফেব্রুয়ারির মধ্যে সব চুক্তি সম্পাদনের জন্য বলা হয়েছে। বাসস

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড