শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুর গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম হাসান।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মহাখালী, রামপুরা ও উত্তরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে দুই পুলিশ সদস্যসহ সাত জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মো. মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ট্রাইব্যুনালে আনা হচ্ছে।

গত বছরের ২ আগস্ট ডিএমপির উত্তরা পূর্ব থানার ওসি মুজিবুর রহমানকে বদলি করা হয়। নতুন ওসি হিসেবে তার স্থলাভিষিক্ত করা হয় শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলমকে।

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে জুলাইয়ে উত্তরা রক্তাক্ত জনপদে পরিণত হয়েছিল। সেসময় নির্বিচারে গুলি, গ্রেপ্তারে জড়িত ছিলেন উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুর।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের