সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে ১৩ থানায় আ.লীগের ৬৫ নেতাকর্মী আটক

news-image

গাজীপুর প্রতিনিধি : দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গাজীপুর জেলার ৫টি থানায় ৪০ জন ও মহানগরের ৮টি থানায় ২৫ জন আওয়ামী লীগ নেতাকর্মী আটক করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে গাজীপুর জেলা ও মহানগর পুলিশ তাদের আটক করে।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৯টায় গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চলমান রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

তিনি বলেন, গতকাল থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত (দুপুর ১টা) ৪০ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন।

এদিকে গাজীপুর মহানগরের ৮টি থানায় মোট ২৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হক। তিনি বলেছেন, অপারেশন ডেভিল হান্ট চলমান রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছে।

এ জাতীয় আরও খবর

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

তানজিদের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা