,

দুপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের সমাবেশ, সকাল থেকেই উত্তপ্ত গাজীপুর

news-image

জেলা প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর। এই ঘটনার প্রতিবাদে গাজীপুরের রাজবাড়ী মাঠে শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সমাবেশের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় পলাতক সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে হামলার খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতারা ঘটনাস্থলে গেলে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের লোকজন হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার রাতের এ হামলার ঘটনায় গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্ররা ফুঁসে উঠেছে। শনিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর। ছাত্রদের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার দাবি করেছেন কেন্দ্রীয় সমন্বয়করা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক মো. নাবিল বলেন, ছাত্রদের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনার যদি কোনো সুষ্ঠু বিচার না করা হয় তাহলে মার্চ টু গাজীপুর কর্মসূচি প্রদান করা হবে।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড