,

৬ জেলায় শৈত্যপ্রবাহ, থাকতে পারে রোববার পর্যন্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : গত কয়েকদিনের তুলনায় সারাদেশে তাপমাত্রা কমেছে। দেশের ৬ জেলায় আজ শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রোববার (৯ ফেব্রুয়ারি) উত্তরাঞ্চলসহ সারাদেশে শীতের অনুভূতি বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সংস্থাটি জানিয়েছে, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, মৌলভীবাজার এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আগামীকালও (রোববার) অব্যাহত থাকতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, এই ধাপের পর চলতি মৌসুমে নতুন করে শৈত্যপ্রবাহের সম্ভাবনা খুবই কম। হলেও বিচ্ছিন্নভাবে পাবনা বা উত্তরাঞ্চলের কোথাও কোথাও তা হতে পারে। এছাড়া আগামী ১০ তারিখের পর থেকে ক্রমশ তাপমাত্রা বৃদ্ধি পাবে। গত এক সাপ্তাহের তুলনায় এই দুইদিন শীতের ভাব বেশি থাকবে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আরএএস/এএমএ/এমএস

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড