সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধান্ত পাল্টেছে কর্তৃপক্ষ, বন্ধ হচ্ছে না ‘মধুমিতা’

news-image

বিনোদন প্রতিবেদক : দেশের অন্যতম ঐতিহ্যবাহী সিনেমা হল ‘মধুমিতা’ ঈদের পর চিরতরে বন্ধ যাচ্ছে, এমনটাই সম্প্রতি জানিয়েছিলেন এটির কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ। এ ঘোষণায় সিনেমা সংশ্লিষ্ট ও চলচ্চিত্রপ্রেমীদের মাঝে হতাশা দেখা দেয়। সোশ্যাল মিডিয়াতেও সিনেমা হলটি চালু রাখার পক্ষে বিভিন্ন ধরনের দাবি জানানো হয়।

অবশেষে ‘মধুমিতা’ সিনেমা হল কৃর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত পাল্টেছে। হলটি কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ ‘মধুমিতা’ চালু রাখার কথা গণমাধ্যমকে বলে নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে ইফতেখার উদ্দিন নওশাদ জানান, ‘পরিচালনা পর্ষদের সবাই মিলে মধুমিতা হল নিয়ে কয়েক দফা আলোচনা করেন। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নেন যে, আপাতত সিনেমা হল বন্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো, তাতে যাচ্ছেন না তারা। আমরা যদি সিনেমা হল বন্ধ করা হয়, তাহলে সংবাদ সম্মেলন করে সবাইকে অবহিত করা হবে।’

‘মধুমিতা’র কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ আরও জানান, কোটি টাকা খরচ করে সিনেমা হলটিকে আধুনিকায়ন করেছিলেন। তার আশা ছিল পৈতৃক ব্যবসাকেই আঁকড়ে থাকবেন। কিন্তু দেশে সিনেমার বাজারের ধারাবাহিক পতনে সেই আশা এখন মরিচীকায় রূপ নিয়েছে।

সিনেমার বাজার ভালো না থাকায় মধুমিতা হলের পরিবর্তে এখানে মাল্টিপ্লেক্স গড়ে তোলার কথা ভাছিলেন। এমনটি ডেভেলপার কোম্পানির সঙ্গে আলাপও করেছিলেন। আসছে ঈদুল ফিতরে মধুমিতায় মুক্তি পাবে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা।

মতিঝিল শাপলা চত্বর থেকে টিকাটুলীর দিকে যেতে হাতের বাঁ পাশে মধুমিতা সিনেমা হল। ঢাকার অন্যতম প্রাচীন প্রেক্ষাগৃহ এটি। ১৯৬৭ সালের ১ ডিসেম্বর মধুমিতা সিনেমা হল উদ্বোধন করেছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার বিচারপতি আব্দুল জব্বার খান। হলটিতে যেখানে একসঙ্গে ১ হাজার ২২১ জন দর্শক সিনেমা উপভোগ পারে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট