,

ময়মনসিংহে মেয়াদোত্তীর্ণ ‘মদপানে’ ৩ জনের মৃত্যুর অভিযোগ

news-image

জেলা প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ মদ (হুইস্কি) খেয়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার চরআলগী ইউনিয়নের টুমপাড়া মুদিপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে আব্দুল জলিল (৪২), একই গ্রামের রাশেদের ছেলে সুমন (৪০) ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নিজাম উদ্দিন (৪০)।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে আব্দুল জলিলের ফুপাতো ভাই পার্শ্ববর্তী হোসেনপুর থানার পিপলাকান্দি গ্রামের মাসুদ তার বন্ধু নিজাম উদ্দিনকে নিয়ে এক বোতল মেয়াদোত্তীর্ণ হুইস্কিসহ জলিলের বাড়িতে আসেন। গভীর রাতে ছয়জন মিলে হুইস্কি পান করেন। পরে এদের মধ্যে তিনজন অজ্ঞান হয়ে যান।

বুধবার সারাদিন এ অবস্থায় থাকলেও হাসপাতালে নেওয়া হয়নি। বৃহস্পতিবার ভোরের দিকে অবস্থার অবনতি হলে স্বজনরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সুমন মারা যান। পরে জলিল ও নিজামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে চিকিৎসক তাদেরকেও মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি শিবিরুল ইসলাম।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ভোর ৬টার দিকে জলিল ও নিজামকে হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক প্রশাসন মোহাম্মদ মাঈন উদ্দিন জাগো নিউজকে বলেন, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাচ্ছে না। তবে মনে হচ্ছে, পাকস্থলীতে অ্যালকোহল বিষক্রিয়ায় ওই দুজনের মৃত্যু হয়েছে।

কামরুজ্জামান মিন্টু/এসআর/জেআইএম

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড