,

দ্রুত নির্বাচন দিয়ে মানসম্মান নিয়ে চলে যান: মাহমুদুর রহমান মান্না

news-image

নিজস্ব প্রতিবেদক : ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এ আহ্বান জানান তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দ্রব্যমূল্য বাড়ছে। আইনশৃঙ্খলার পরিস্থিতি ভালো নয়, প্রশাসনে কোনো শৃঙ্খলা নেই। দ্রুত নির্বাচন দিয়ে মানসম্মান নিয়ে চলে যান। নইলে পরিণতি খারাপ হতে পারে। সংস্কারের নামে দীর্ঘসূত্রতা করবেন না।’

তিনি বলেন, ‘ড. ইউনূস এই কথা বলতে পারেন না যে, ‘‘ছাত্রদের রাজনৈতিক দল করার সুযোগ করে দিতে চাই। ওদের অধিকার আছে।’’ বিতর্ক সৃষ্টি করবেন না। আগে বলেছিলাম সরকারকে ৩ বছর সময় দিতে হবে। কিন্তু এখন বলছি, যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। দিনকে দিন বিতর্ক ও বিভক্তি বাড়ছে। সরকার কোনো ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অর্জন দেখাতে পারেনি।’

নোয়াখালী ও কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটকের পর যুবদল নেতার মৃত্যুর ঘটনার বিচার দাবিতে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ– জিসপের ওই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, ‘যুবদলের নেতা তৌহিদের হত্যার নিন্দা জানানোর ভাষা নেই। যৌথবাহিনীর হাতে এই হত্যার কারণ ব্যাখ্যা করতে হবে প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টাকে। এই বিষয়ে ড. ইউনূসের নীরবতা মেনে নেওয়া যায় না। এটি এড়িয়ে গেলে মনে রাখতে হবে, একটি ঘটনাকে উপলক্ষ করে অনেক কিছুই ঘটে যায়।’

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘মানুষ বলে কোথায় ঐক্য, শুধুতো অনৈক্যের ধ্বনি শুনি। ইউনূসের সরকার একটি দলকে অভিযুক্ত করে আরেকটি দলকে কিছু বলে না। তারা দল করবে ভালো কথা, কিন্তু সরকারের সুযোগ সুবিধা নিয়ে দল করলে দেশের মানুষ তা মেনে নেবে না।’

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম