,

রাজশাহীতে রাস্তায় আলু ফেলে কৃষকের বিক্ষোভ

news-image

জেলা প্রতিনিধি : হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীর মোহনপুরে সড়কে আলু ফেলে বিক্ষোভ করেছেন কৃষকরা।

রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে রাজশাহী-নওগাঁ মহাসড়কে তারা এ কর্মসূচি পালন করেন।
কৃষকরা জানান, প্রতিকেজি আলু সংক্ষণে আগে হিমাগারে চার টাকা ভাড়া নিত। এবার আট টাকা নির্ধারণ করা হয়েছে। ভাড়া কমানো না হলে এ কর্মসূচি চালবে। পাশাপাশি মহাসড়ক অবরোধেরও হুমকি দেন তারা।

এর আগে, জানুয়ারির প্রথম দিকে তানোর উপজেলার কৃষকরা একই দাবিতে বিক্ষোভ করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ জানুয়ারি সংবাদ সম্মেলন করে রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। ওইদিন সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান বলেন, ‘গত বছর বস্তা হিসেবে হিমাগারে আলু নেওয়া হয়েছে। ৫০ কেজির বস্তায় ৩৪০ টাকা ভাড়া নেওয়া হয়েছে। ফলে প্রতিকেজি সংরক্ষণে খরচ পড়ে প্রায় সাত টাকা। কিন্তু আলুর মধ্যস্বত্ত্বভোগী ব্যবসায়ীরা বস্তায় ৭০-৮০ কেজি পর্যন্ত আলু দেন। এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এর প্রেক্ষিতে এবার আলু কেজি দরে ভাড়া নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ব্যাংকের সুদসহ সব খরচ বেড়ে যাওয়ায় বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন চলতি মৌসুমে কেজি প্রতি ভাড়া নির্ধারণ করেছে সর্বোচ্চ আট টাকা। এরপরও চাইলে অ্যাসোসিয়েশনের সদস্যরা এর কমও ভাড়ায় নিজস্ব সিদ্ধান্তে আলু সংরক্ষণ করতে পারবেন।’

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর