ইনকিলাব মঞ্চের মিছিলে পুলিশের বাধা, শিক্ষা ভবন মোড়ে অবস্থান

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের সেফ এক্সিট দেওয়ার প্রতিবাদে ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখী ইনকিলাব মঞ্চের মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে শিক্ষা ভবনের সামনে ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় পুলিশ। পরে তারা সেখানেই অবস্থান নেন।

এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী বলেন, ‘আমরা ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে লাল চুড়ি পরাতে এসেছি। তারা হয় এসে আমাদের কাছ থেকে চুড়ি নিয়ে যাবেন নয়তো তাদের পক্ষ থেকে কাউকে পাঠাবেন, তাকেই আমরা চুড়ি পরাবো।’

তিনি আরও বলেন, ‘পুলিশের সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই। তাদের বলবো, হয় তারা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নিয়ে যাবে, নয়তো আমাদের মেরে এখান থেকে সরিয়ে দেবে।’

এমএইচএ/ইএ/জেআইএম

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি