সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এখনো চাঁদাবাজি-দখলবাজি চললে সেটা জুলাই শহীদদের সঙ্গে বেইমানি হবে

news-image

উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ১৬ বছর ক্ষমতায় থেকে যারা দখলবাজি ও চাঁদাবাজি করেছে তারা পালিয়ে যাওয়ার পরও এসব চলছে। এসব কারা করছে? এখনো চাঁদাবাজি ও দখলবাজি চললে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের সঙ্গে বেইমানি করা হবে।

শনিবার (১ জানুয়ারি) বিকেলে সোনারগাঁ পৌরসভা মাঠ প্রাঙ্গণে উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত একটি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী ৬ মাস অতিবাহিত হলেও অন্তর্বর্তীকালীন সরকার আমাদের প্রত্যাশার সবটুকু পূরণ করতে পারেনি। আমাদের মধ্যে মান-অভিমান থাকবে। গণ আন্দোলনে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। আমরা তাদের আরও সময় দিতে চাই।

নূর বলেন, পালিয়ে থেকে তারা কর্মসূচি দিচ্ছেন। আওয়ামী লীগ কিংবা ফ্যাসিবাদের দোসর কাউকে রাজপথে মিছিল করতে দেখলে প্রতিহত করুন। যারা ফ্যাসিবাদকে পুনর্বাসন করার জন্য কাজ করবে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে।

সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মিল্কি। এসময় কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মো. আকাশ/আরএইচ/জেআইএম

 

এ জাতীয় আরও খবর

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

তানজিদের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা