,

সালমান খানের সঙ্গে বিয়ের গুঞ্জন আমিশার

news-image

বিনোদন ডেস্ক : ভক্তদের মনে দীর্ঘদিনের প্রশ্ন কেন বিয়ে করছেন না বলিউড বাদশাহ সালমান খান। কেউ কেউ আবার আমিশা প্যাটেলকেও একই প্রশ্ন করেন। এখানেই শেষ নয়। কারও আবার আগ্রহ সালমন খানের সঙ্গে কেন বিয়ে করছেন না আমিশা।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ভক্তদের অনেকেই মনে করছেন হয়ত এ তারকা জুটি বিয়ে করবেন বলেই এতো অপেক্ষা করছেন। এবার এ গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন আমিশা।

এক সাক্ষাৎকারে আমিশা এই বিষয়ে ভক্তদের ইচ্ছে প্রকাশ প্রসঙ্গে বলেছেন, ‘অনুরাগীরা সম্প্রতি আমাকে আস্ক মি টুইটার চ্যাটে এই প্রশ্নটি করেছিলেন।’

আমিশার কথায়, ‘তাদের মতে আমি সালমানের যোগ্য সঙ্গী হতে পারি। আমাদের একসঙ্গে খুব ভালো লাগবে। কেউ আবার বলেছেন, দয়া করে বিয়ে করুন এবং সুন্দর সন্তানের জন্ম দিন।’

এরপর বলেন, ‘আমি মনে করি, পৃথিবীতে সুন্দর মানুষদের একসঙ্গে দেখতে ভালোবাসেন সকলে। তারা আমাকে এবং হৃতিককে ‘কহো না প্যায়ার হ্যায়’ এরপর একসঙ্গে দেখতে চেয়েছিলেন। তারপর মজা করে বিয়ের কথা বললেও ভক্তরা বলেছেন, এটা কিছুতেই হতে পারে না।’

প্রসঙ্গত, গত বছর জুন মাসে একজন ভক্ত আমিশা এবং সালমন দু’জনেরই এখনও বিয়ে না হওয়া নিয়ে মজা করেছিলেন। প্রশ্ন করেছিলেন, ভবিষ্যতে তাদের গাঁটছড়া বাঁধার কোনও সম্ভাবনা আছে কি না? আমিশাও মজা করে প্রশ্ন করেছিলেন, ‘সালমান বা আমি কেউই বিয়ে করিনি। তাহলে কি আমাদের বিয়ে করা উচিত?’

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড