বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিক্রির জন্য আটকে রাখা ৫৪ পাখি ডানা মেলল মুক্ত আকাশে

news-image

জেলা প্রতিনিধি : নোয়াখালীতে বিক্রির জন্য আটকে রাখা খাঁচাবন্দি ৫৪টি শালিক-টিয়া-ঘুঘু পাখি জব্দ করেছে উপকূলীয় বন বিভাগ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে মাইজদী বাজারে পাখিগুলো অবমুক্ত করেন বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় বিক্রির জন্য আটকে রাখা খাঁচাবন্দি ৫৪টি শালিক-টিয়া-ঘুঘু পাখি জব্দ করে উপকূলীয় বন বিভাগ। পাখিগুলো খাঁচাবন্দি থাকায় কিছুটা অসুস্থ হয়ে পড়ে। এরপর উপকূলীয় বন বিভাগের পরিচর্যা ও খাদ্য সরবরাহের পর সুস্থ হলে পাখিগুলো বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় চত্বরের সামনে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়।

বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জীববৈচিত্র্য রক্ষায় পাখির প্রয়োজনীয়তা রয়েছে। বন্যপাখি যেন বিলুপ্ত না হয় সেই লক্ষ্য উপকূলীয় বন বিভাগের এ ধরনের অভিযান চলামান থাকবে। বন্যপাখি ক্রয়-বিক্রয় ও সংরক্ষণ বন্ধের জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে।

এ সময় বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিলসহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: মাহদী আমিন

মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: মাহদী আমিন

বন্ধু-সতীর্থ রোনালদো–মদরিচ এবার বিশ্বকাপে মুখোমুখি

সাইবার আইন পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি

স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত, স্ত্রীর মৃত্যুদণ্ড

অপপ্রচার রুখতে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ফের পেছাল

ভোলায় কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

১২ কেজি এলপিজির দাম কমে ১,৫২৮ টাকা

মেসির জন্মদিনে চিঠি লিখে বিশ্বকাপ দেখার সুযোগ পেল খুদে ভক্ত

যুবদল কমিটি নিয়ে বঞ্চিতদের সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক

১০ জুলাই ঢামেকে যাবেন প্রধানমন্ত্রী