সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার চার বিভাগে বৃষ্টির আভাস

news-image

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার (২৮ জানুয়ারি) থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বেড়েছে। বুধবার দেশের শীত কমে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দেশের চার বিভাগে বৃষ্টির আভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সংস্থাটি জানিয়েছে, আগামী বৃহস্পতিবার দেশের রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগসহ কুমিল্লা অঞ্চলের দু’এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময় শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা কমতে পারে। অর্থাৎ ফেব্রুয়ারির শুরুর দিকে তাপমাত্রা কমে শীত বাড়তে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ১০ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস টেকনাফে।

 

এ জাতীয় আরও খবর

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ

মাকে নির্যাতনের জেরে রুবেলকে হত্যা, গ্রেপ্তার ৪ ভাই

সৌদি সফরে প্রধানমন্ত্রীর প্রতি ক্রাউন প্রিন্সের আমন্ত্রণ

কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩