মহর্ষি মনোমোহন দত্তের ১৪৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘মনোমোহন উৎসব’ অনুষ্ঠিত 

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: মহর্ষি মনোমোহন দত্তের ১৪৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৩ ও ২৪ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া আনন্দ আশ্রমে   দুই দিনব্যাপী ‘মনোমোহন উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট আধ্যাত্মিক সাধক ও কবি মনোমোহন দত্ত ১৮৭৭ সালে নবীনগর উপজেলার সাতমোড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর রচিত ‘মলয়া’ গীতিগ্রন্থসহ বিভিন্ন কবিতা আজও মানুষের মনে আলোড়ন সৃষ্টি করে।
মনোমোহন দত্তের ১৪৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে মনোমোহন উৎসব ও ধর্মিয় সভায় আনন্দ আশ্রমের সভাপতি সাধ্যি শংকরী দত্তের সভাপতিত্বে উৎসবটির আয়োজনে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মিলনমেলায় দেশ-বিদেশের বাউল,মলয়া শিল্পী, কবি, সাংবাদিক, সাধু – ফকির  এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
প্রতিবছরের মতো এবারো লক্ষাধিক মানুষের সমাগম ঘটে সাধক মনোমোহনের আনন্দ  আশ্রমে। এছাড়াও দু’দিন সারারাত ব্যাপী দেশ-বিদেশের শিল্পীদের অংশ গ্রহণে মলয়া গানের আসর অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি