,

সাবেক ছাত্রলীগ নেতা ২ দিনের রিমান্ডে

news-image

নাটোর প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রবিন হত্যা মামলার আসামি নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার দুপুর ১টার দিকে নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিজ্ঞাসাবাদের জন্য তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১৬ জানুয়ারি পাবনার ঈশ্বরদী হার্ডিঞ্জ ব্রিজ এলাকা থেকে যুবদলকর্মীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

নাটোর জজ কোর্টের এপিপি গোলাম রাব্বানী জানান, সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে আগুনে পুড়ে রবিন হত্যা মামলার আসামি সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজুল ইসলাম মাসুমকে সোমবার দুপুরে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

উভয়পক্ষের শুনানি শেষ আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, রিয়াজুল ইসলাম মাসুমের বিরুদ্ধে হত্যাসহ সাতটি মামলা রয়েছে।

উল্লেখ্য, গতকাল রবিবার তাকে অন্য একটি মামলায় আদালতে হাজির করা হয়েছিল। সেসময় তিনি ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর