মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রতিমন্ত্রী এনামুর ৬ দিনের রিমান্ডে

news-image

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানায় হকার সাগর হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, হকার সাগর হত্যা মামলায় ডা. এনামুর রহমানকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. মনিরুল ইসলাম তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। শুনানিতে তিনি বলেন, এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রানা প্লাজার আহতের চিকিৎসা দিয়ে তিনি আলোচনায় আসেন। পরবর্তী তার মাথায় ফ্যাসিস্টের ভূত চেপে বসে। পুরস্কার স্বরূপ তাকে প্রতিমন্ত্রী বানানো হয়।

শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছেন এনামুর। আমরা চাই যারা ফ্যাসিজমে কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার হোক। পরে আসামিপক্ষে তার আইনজীবী প্রাণ নাথ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, গত সংসদ নির্বাচনে তিনি এমপি ছিলেন না।

এ হত্যা মামলার সঙ্গে তিনি জড়িত না। তিনি থাকেন সাভারে। অথচ ঘটনাস্থল মিরপুর। উনি অনেক অসুস্থ ও বয়স্ক। এ বিবেচনায় তার রিমান্ড বাতিল করা হোক।
প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
এর আগে, রবিবার দিবাগত রাতে ডা. এনামুর রহমানকে রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মিরপুর গোলচত্ত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন হকার মো. সাগর। ওইদিন বিকাল ৪টায় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের স্ত্রী বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এ মামলায় শেখ হাসিনাসহ ২৪২ জন আসামি করা হয়েছে। এ মামলার ৩০ নং এজাহারনামীয় আসামি এনামুর।

এ জাতীয় আরও খবর

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরান হামলা করলে ‘পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন’ হবে দেশটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে অযথা উদ্বেগের প্রয়োজন নেই: বাণিজ্যমন্ত্রী

নুসরাত তাবাসসুমকে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ঘোষণা, ইসির গেজেট প্রকাশ

শাপলা চত্বর ঘটনার সত্য উদঘাটনের জন্য স্বাধীন তদন্তের দাবি

পশ্চিমবঙ্গে তৃণমূলের বড় ধাক্কা: ১৫ বছরের শাসনের পর রাজনীতিতে বড় পালাবদল

সংরক্ষিত আসনের এমপিরা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ দিয়েছেন বিনিয়োগ আকৃষ্ট করতে

এআই ব্যবহার করে এসএসসি প্রশ্নফাঁসের গুজব শনাক্ত: বাংলাফ্যাক্ট

তামিলনাড়ুর নির্বাচনে থালাপতি বিজয়ের দল এগিয়ে, পুরোনো ভিডিও ভাইরাল

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও ক্রীড়া বিভাগ চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী মো. আমিনুল হক