,

‘আমি বলিউডে ব্ল্যাকলিস্টেড’

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের পরিচিত মুখ অভিনেত্রী স্বরা ভাস্কর। তিনি বরাবরই তার সাহসী, স্পষ্টভাষী এবং নির্ভীক স্বভাবের জন্য দর্শকদের মাঝে সুপরিচিত। রাজনৈতিক ও সামাজিক যে কোনও বিষয় নিয়ে কথা বলতেই কখনও পিছপা হন না।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, রাজনৈতিক মতাদর্শের কারণে তাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্ল্যাকলিস্টেড করে রাখা হয়েছে। যে কারণে তার অভিনয় প্রতিভা সম্পূর্ণ উপেক্ষিত করা হয়েছিল। এর প্রভাব পড়েছে অভিনেত্রীর ক্যারিয়ারেও।

সাক্ষাৎকারে স্বরা বলেন, ‘রাজনৈতিক মতামতের কারণে আমাকে বলিউডি ব্ল্যাকলিস্টেড করা হয়েছে। অস্বীকার করে লাভ নেই। বিষয়টা এখন সকলেরই জানা। কিন্তু এ নিয়ে আমার মনে কোনও কষ্ট নেই। আমি ওই পথ বেছে নেওয়ার সময় থেকেই জানতাম যে এর জন্য আমায় মূল্য দিতে হবে।’

তার মতে, ‘আমার খারাপ লেগেছে। কষ্ট হয়েছে। তবে কাজ করতে জানি, আমি খুব দক্ষ অভিনেত্রী। তাই বিশ্বাস করি ভবিষ্যতেও সেটা পারব। তাই ব্ল্যাকলিস্টেড হওয়ায় কষ্ট হয়েছিল। তবে আমি বুঝতে পারি কেন এবং কাদের জন্য এমনটা হয়েছিল।’

শেষে বলেন, ‘আমরা এমন একটা সময়ে বাস করি, এমন একটি দেশে যেখানে প্রধান শক্তি এবং ক্ষমতায় থাকা লোকেরা তাদের মতামতের সঙ্গে একমত না হওয়ার জন্য মানুষকে শাস্তি দিয়ে থাকেন। তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা ভিন্নমতকে অপরাধ ঘোষণা করবেন এবং ভিন্নমতকে দেশবিরোধী বলেও ধরে নেবেন।’

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড