নবীনগরে খুন, ডাকাতি সহ ৫ মামলার আসামি গ্রেপ্তার

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে খুন,ডাকাতি, নারী নির্যাতন,অপহরণ সহ ৫ মামলার আসামি কুখ্যাত শাহাবুদ্দিনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ।
সোমবার রাতে উপজেলার জিনদপুর ইউনিয়নের চারপাড়া গ্রামে অভিযান চালিয়ে  তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, খুন,ডাকাতি,চুরি, নারী নির্যাতন,অপহরণ সহ পুলিশের উপর হামলা করার অভিযোগ ও অসংখ্য মামলা রয়েছে এই শাহাবুদ্দিনের বিরুদ্ধে।
পুলিশ জানায়, গত কয়েকদিন আগের বাঙ্গরা এবাদুল করিম উচ্চ বিদ্যালয়ের চুরির মামলার তদন্ত করতে গিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান কালে ২টি দেশীয় তৈরি এলজি, ২টি রাউন্ড কার্তুজ, ২টি চাইনিজ কুড়াল, ১টি তালা কাটার মেশিন এবং স্কুলের চুরির মামলার চোরাই ৩টি ল্যাপটপ, ১টি সিপিও, ১ টি প্রজেক্টর, ১টি পানির ফিল্টার উদ্ধার করা হয়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, বাঙ্গরা এবাদুল করিম উচ্চ বিদ্যালয় থেকে ল্যাপটপ সিপিও প্রজেক্টর পানির ফিল্টার চুরি হয়েছিল। উক্ত ঘটনার মামলা হয়েছে। তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোরাইকৃত মাল ও অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়৷ আসামীর বিরুদ্ধে নবীনগর থানায় খুন, ,ডাকাতি, নারী নির্যাতন,অপহরণ সহ পূর্বে ৫ টি মামলা রয়েছে।এখন মামলা তদন্ত করা অবস্থায় আমাদের অস্ত্র আইনে আরেকটি মামলা হবে। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি