সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ ডিগ্রি তাপমাত্রা কমে শীতে বিপর্যস্ত দিনাজপুরের জনজীবন

news-image

জেলা প্রতিনিধি : উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরের জনজীবন। তাপমাত্রা নেমেছে ১০.১ ডিগ্রি সেলসিয়াসে। ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে পাঁচ কিলোমিটার বেগে।

সোমবার (২০ জানুয়ারি) তাপমাত্রা ছিল ১২.২ ডিগ্রি সেলসিয়াস। আজ তা ২.১ ডিগ্রি কমে নেমে এসেছে ১০.১ ডিগ্রি সেলসিয়াসে।

তাপমাত্রা কমে যাওয়ায় প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হচ্ছে না। উষ্ণতা পেতে মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। চায়ের দোকানে ভিড় করছেন শ্রমজীবী মানুষ। দূরপাল্লার ভারী যানবাহনকে চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। তাপমাত্রা কমায় নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের দুর্ভোগ বেড়েছে। কাজ না পেয়ে বিপাকে পড়েছেন তারা।

এদিকে শীত বেড়ে যাওয়ায় বোরো ধানের বীজতলা ও আলু রসুনের ক্ষেত নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। অনেকে বীজতলা পলিথিন দিয়ে ঢেকে দিয়েছেন।

কাজের সন্ধানে আসা বিরলের আসাদুজ্জামান বলেন, সকাল ১০টা বেজে গেলেও পাইনি। হয়তো আজও ফিরে যেতে হবে। শীতের কারণে অনেকের কাজ বন্ধ রয়েছে।

২ ডিগ্রি তাপমাত্রা কমে শীতে বিপর্যস্ত দিনাজপুরের জনজীবন

ব্যাটারিচালিত অটোরিকশার চালক নাজমুল হোসেন বলেন, কাকডাকা ভোরে বের হয়েছি, কিন্তু ভাড়া নেই। রাস্তাঘাট প্রায় ফাঁকা। শীতে মানুষ বের হচ্ছে না। আবার শীতে বাইরেও থাকা যাচ্ছে না। হু হু করে বাতাস বইছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, বুধবার দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.১ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টায় বাতাসের গড় গতিবেগ ছিল পাঁচ কিলোমিটার। বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি