বাঞ্ছারামপুর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন

news-image
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর  : বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনগুলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন করেছে। আজ ১৯ ই জানুয়ারি  (রবিবার)  বিকালে উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠান শুরু হয় শহীদ জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের  মাধ্যমে। এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। মোনাজাতে দেশের স্বাধীনতা, উন্নয়ন এবং জনগণের কল্যাণে জিয়াউর রহমানের অবদানের জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মেহেদী হাসান পলাশ । তিনি বলেন, “শহীদ জিয়াউর রহমান দেশের স্বাধীনতার অন্যতম ঘোষক এবং তার নেতৃত্বেই বাংলাদেশ একটি সুশৃঙ্খল ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। তার দেখানো পথ আজও আমাদের প্রেরণা জোগায়।”
অনুষ্ঠানে যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া মাহফিল, এবং কর্মীদের মাঝে খাবার বিতরণ।
অনুষ্ঠানের শেষে সকল নেতা-কর্মী শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আদর্শ অনুসরণ করার অঙ্গীকার করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি