বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা হলেন ছাত্র আন্দোলনে নিহত রাকিব

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নূরে আলম কন্যা সন্তানের বাবা হয়েছেন। রবিবার (১৯ জানুয়ারি) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মেয়ের জন্ম হয়।

রাকিবের স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের জন্য দোয়া চেয়ে তার বাবা মাওলানা আব্দুল হালিম শেখ বলেন, পুত্রবধূ ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছে। কিন্তু আফসোস আমার ছেলে রাকিব তার মেয়েকে দেখে যেতে পারল না।

মেয়েও কোনোদিন বাবাকে দেখতে পারবে না। নবজাতক ও তার মা সুস্থ রয়েছে। রাকি ময়মনসিংহের গৌরীপুরের রামগেপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামের বাসিন্দা। ২০২২ সালে ঈশ্বরগঞ্জ উপজেলার এমদাদুল উলুম নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে হেফজ সম্পন্ন করেন তিনি।

এরপর নিজ বাড়িতেই গড়ে ওঠা তালিমুল কোরআন মহিলা মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন রাকিব। পাশাপাশি ঈশ্বরগঞ্জের ভাষা আতহারিয়া দারুল উলুম মাদ্রাসায় কিতাব বিভাগে ভর্তি হন তিনি।

গত বছরের ১২ জানুয়ারি রাকিব বিয়ে করেন ঈশ্বরগঞ্জ উপজেলার সাদিয়া আক্তারকে। ২০ জুলাই অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য ওষুধ আনতে গিয়ে গৌরীপুরের কলতা পাড়া বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হন রাকিব।

সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি।

এ জাতীয় আরও খবর

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

অর্থমন্ত্রী: ইসলামী ব্যাংককে ফেইল করাতে চায় রাজনৈতিক কিছু শক্তি

১০ কর্মকর্তার জন্য গাড়ি ঋণে বিশেষ ছাড়ের প্রস্তাব

১২ জেলায় দুপুর পর্যন্ত ঝড়ের সতর্কতা

আর্জেন্টিনা ৩-০ গোলে আইসল্যান্ডকে হারাল

মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

স্বর্ণের ভরিতে কমল ৬,৫৯১ টাকা

হেলিকপ্টার ভূপাতিতের অভিযোগে মার্কিন হামলা ইরানে