,

সাইফের ঘটনায় ২ সন্দেহভাজন আটক

news-image

বিনোদন ডেস্ক : সাইফ আলি খানের ওপর হামলার দুদিন পর ভারতের মধ্যপ্রদেশ থেকে আটক করা হলো ২ সন্দেহভাজনকে। জানা গেছে, আজ (১৮ জানুয়ারি) সকালে মধ্যপ্রদেশ পুলিশের সহায়তায় এক যুবককে আটক করে মুম্বাই পুলিশ। এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে ছত্তীসগঢ়ের দুর্গ জেলা থেকে আরও এক যুবককে আটক করা হয়। মনে করা হচ্ছে, গত বৃহস্পতিবার ভোরে মুম্বইয়ের বান্দ্রা এলাকায় সাইফ আলি খানের বিলাসবহুল আবাসনে হামলার সঙ্গে জড়িত থাকতে পারে এই দুই সন্দেহভাজন।

পুলিশ সূত্রে জানা যায়, এর আগেই সব রেলস্টেশনকে সতর্ক করে দেওয়া হয়েছিল। পাঠিয়ে দেওয়া হয়েছিল সন্দেহভাজনের ছবি। সেই সূত্রেই আকাশ নামে এক সন্দেহভাজনকে আটক করা হয় মধ্যপ্রদেশ থেকে। জানা গিয়েছে, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে রেল পুলিশ আকাশকে আটক করে।

এর আগে শুক্রবার (১৭ জানুয়ারি) বান্দ্রা স্টেশন থেকে এক সন্দেহভাজনকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় প্রশাসন। জানা যায়, ওই ব্যক্তি সাইফের আবাসনে কাঠের আসবাবপত্রের কাজ করতে গিয়েছিলেন। কিন্তু বাড়ির আপৎকালীন সিঁড়িতে যে ব্যক্তির সিসি ক্যামেরা ফুটেজ বৃহস্পতিবার প্রকাশ করেছিল মুম্বাই অপরাধ দমন শাখা, তার সঙ্গে কোনো আটক হাওয়া ব্যক্তির কোনো মিল নেই।

এরপরই পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তদন্তকারী কর্মকর্তাদের ৩০টি দল সন্দেহভাজন দুষ্কৃতিকারী খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে। এখনো তাকে ধরা যায়নি। তবে কোনোভাবেই কোনো গ্যাংয়ের সদস্য নয় ওই ব্যক্তি, এমনটাই নিশ্চিত করেছেন পুলিশ কর্মকর্তারা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড