সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে আজহারীর মাহফিলে মোবাইল চুরি, নারীসহ আটক ২২

news-image

জেলা প্রতিনিধি : লালমনিরহাটে ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিল থেকে বেশ কয়েকটি মোবাইল চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় লালমনিরহাট সদর থানায় বেশ কয়েকজন জিডি করেন।

এদিকে মোবাইল চুরির ঘটনায় এখন পর্যন্ত ২১ নারী ও একজন পুরুষকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মোবাইল খোয়া যাওয়া ভুক্তভোগী আমিনুল ইসলাম রকি বলেন, ওয়াজ শুনতে এসে বুঝতেই পারিনি কখন আমার মোবাইলটি চুরি হয়ে গেল। এটি শুধু আমার নয়, অনেকের ক্ষেত্রেই ঘটেছে।

আরেক ভুক্তভোগী মরিয়ম বেগম বলেন, মাহফিলে নিরাপত্তার যথাযথ ব্যবস্থা না থাকায় চোরের দল এই সুযোগ নিয়েছে।

মাহফিলের আয়োজক কমিটির একজন কো-অর্ডিনেটর রায়হান রাজিব বলেন, মাহফিলটি নির্বিঘ্নে আয়োজন করতে আমরা সচেষ্ট ছিলাম। তবে এ ধরনের ঘটনা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-নবী বলেন, মাহফিলের সময় সন্দেহজনক নারীসহ ২২ জনকে আটক করা হয়েছে। মোবাইল চুরির বিষয়ে বেশ কিছু জিডি আমরা গ্রহণ করেছি।

রবিউল হাসান/জেডএইচ/এএসএম

 

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই