সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩৩ টাকায় শাকিব খানের ‘দরদ’

news-image

বিনোদন প্রতিবেদক : ঢালিউড তারকা শাকিব খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দরদ’ মুখ থুবড়ে পড়েছিল সিনেমা হলে। সর্বভারতীয় সিনেমা হিসেবে প্রচারণা চালানো ছবিটি মুক্তি পায়নি ভারতে। এমনকি পাকিস্তানে চালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে সেটি। অবশেষে ৩৩ টাকায় ঘরে বসে ছবিটি দেখার সুযোগ করে দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন।

গতকাল বৃহস্পতিবার ছবিটি অবমুক্ত হয়েছে আইস্ক্রিনে। আইস্ক্রিন তাদের ফেসবুক পেজে সিনেমার পোস্টার শেয়ার করে জানিয়েছে, দুলু মিয়াকে কি শেষ পর্যন্ত আইস্ক্রিনে খুঁজে পাওয়া যাবে? ছবিটি দেখতে আইস্ক্রিনে খরচ করতে হবে মাত্র ৩৩ টাকা।

গত বছরের ১৫ নভেম্বর মুক্তি পায় ঢালিউডের শাকিব খান ও বলিউডের সোনাল চৌহান অভিনীত ‘দরদ’। সিনেমার গল্পে একের পর এক প্রভাবশালী ব্যক্তিকে খুন হতে দেখা যায়। সবার সন্দেহ হয় দুলু মিয়া নামের এক আটোরিকশা চালককে। দুলু মিয়া চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। প্রেমের গল্পের আবরণে সিনেমাটি মূলত এক সাইকোথ্রিলার। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন।

অনন্য মামুন দাবি করেন ‘দরদ’ বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান বা সর্বভারতীয় সিনেমা। কিন্তু সিনেমাটি এখনও ভারতে মুক্তি পায়নি। তার আগেই ওটিটি প্ল্যটফর্মে মুক্তি পেল। এরই মধ্যে ছবির নায়ক শাকিব খান তার নতুন সিনেমার শুটিং শেষ করেছেন। ‘বরবাদ’ নামে ওই ছবি আসছে পবিত্র ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি