বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচ্ছেদ জল্পনার মাঝে সুখবর দিলেন যীশু

news-image

বিনোদন ডেস্ক : টালিউড অভিনেতা যীশু সেনগুপ্ত ২০০৪ সালের ৪ মার্চ অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের মেয়ে নীলাঞ্জনা ভৌমিকেরে সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে ইন্ডাস্ট্রিতে তারা ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত লাভ করেন। সব জায়গাতেই দুই মেয়ে সারা এবং জারাকে নিয়ে বেড়ানোর প্রতি মুহূর্তই তুলে ধরতেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

সেই সব দিন আর নেই। গুঞ্জন শোনা যাচ্ছে শিগগিরই তার আলাদা হয়ে যাচ্ছেন। একটি সূত্র বলছে, তৃতীয় ব্যক্তির আগমনে এ গুঞ্জন শুরু হয়েছে। তবে এসবের মাঝেই নতুন শুরুর ঘোষণা দিয়েছে যীশু।

কিছুদিন যীশু একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে তিনি ভূত বাংলার শুটিং করতে যাচ্ছে। এ দিয়ে বোঝা যাচ্ছে তিনি স্ক্রিন শেয়ার করতে চলেছেন অক্ষয় কুমার ও টাবুর সঙ্গে। এ সুখবর শুনে তার অনুরাগীরা দারুণ খুশি হয়েছেন।

যীশু এখন টালিউড, বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমার কাজ নিয়েও জন্যও ভীষণ ব্যস্ত সময় পার করছেন। বেশিরভাগ সময়ই মুম্বাইতে ব্যস্ত থাকেন তিনি। শোনা যাচ্ছে, যীশুই নাকি তৃতীয় সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এ কারণেই অশান্তির শুরু হয়েছে। নীলাঞ্জনার সোশ্যাল ওয়ালে মন খারাপের একাধিক পোস্ট সামনে এসেছে সম্প্রতি।

কখনো কঠিন সময়কে জয় করার পোস্ট করেছেন, কখনো বা নীলাঞ্জনা তার কাছের মানুষ হিসেবে দুই মেয়ে সারা-জারা এবং বোন চন্দনার কথা উল্লেখ করেছেন। বিধ্বস্ত অবস্থাতেও সুন্দর থাকার পাঠ দিয়েছেন। তবে মন খারাপের এই পোস্টে কোথাও নাম নেই যীশুর। তিনি এখন ব্যস্ততম অভিনেতা। টালিগঞ্জের গণ্ডি ছাড়িয়ে হিন্দি এবং তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতেও অভিনয় করছেন চুটিয়ে।

এমএমএফ/জেআইএম

 

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি